কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৩:২০ PM
কন্টেন্ট: পাতা
জীবন বৃত্তান্ত

মিজ্ ওয়াহিদা বেগম
ব্যবস্থাপনা পরিচালক
প্রবাসী কল্যাণ ব্যাংক
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনবলে মিজ্ ওয়াহিদা বেগম ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ব্যাংক -এ ব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে পদোন্নতিপ্রাপ্ত হয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি অগ্রণী ব্যাংক পিএলসি এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মিজ ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেড-এ সিনিয়র অফিসার (প্রবেশনারি) হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। রূপালী ব্যাংকে তিনি জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, রূপালী সিকিউরিটিজ লি. এর সিইও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
মিজ ওয়াহিদা বেগম ১৯৭৪ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।