কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ এ ০৫:৪৩ PM
“কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মী পুনর্বাসন ঋণ, ২০২০” কন্টেন্ট: নীতিমালা প্রকাশের তারিখ: ১৩-০৭-২০২০
কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যে সকল বাংলাদেশি অভিবাসী কর্মী দেশে ফেরত এসেছেন সে সকল কর্মী অথবা বিদেশে মৃত্যুবরণ করেছেন তাঁর পরিবারের ১ (এক) জন উপযুক্ত সদস্যকে পুনর্বাসনের লক্ষ্যে স্বল্প সুদে বিশেষ পুনর্বাসন ঋণ প্রদান হচ্ছে।
বিশেষ পুনর্বাসন ঋণ গ্রহণে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রঃ
প্রকল্প/ ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় ঋণের আবেদন করতে হবে; ১ জানুয়ারী ২০২০, তারিখ থেকে দেশে ফেরত আসা অভিবাসী কর্মী ঋণের জন্য বিবেচিত হবেন। বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফরমে আবেদন দাখিল; আবেদনকারীর পাসপোর্ট (পাসপোর্টের বহির্গমন ও আগমন সীলযুক্ত পাতাসহ)। ট্রাভেল পারমিটের ফটোকপি; আবেদনকারীর বিএমইটি'র স্মার্ট কার্ড। চাকরিরত দেশের আইডি কার্ড এর ফটোকপি। বৈধ পথে বিদেশ গমণের প্রমাণপত্র/ বিদেশে চাকরির চুক্তিপত্র বৈধ পথে রেমিটেন্স প্রেরণের প্রমাণপত্র; আবেদনকারীর সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ প্রযোজ্য ক্ষেত্র জন্মনিবন্ধনের ফটোকপি; গ্যারান্টরের সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ প্রযোজ্য ক্ষেত্রে জন্মনিবন্ধনের ফটোকপি; হালনাগাদ ট্রেড ও লাইসেন্সের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে): প্রকল্পের ঠিকানাসহ বিস্তারিত বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে); দোকান/ গোডাউন ভাড়ার ক্ষেত্রে ভাড়ার চুক্তিপত্র, Letter of Disclaimer এবং নিজস্ব হলে মালিকানার প্রমাণপত্র নিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে); প্রশিক্ষণ/ অভিজ্ঞতার সার্টিফিকেট এর ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) অথবা প্রশিক্ষণ গ্রহণে সম্মত আছেন মর্মে অঙ্গিকার পত্র; ব্যক্তিগত/ প্রকল্পের নামে কোন সংস্থা। এনজিও। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের ঘোষণাপত্র; জামানতি সম্পত্তির ফটোকপি; ঋণ গ্রহীতার নিকট হতে নিজ নামীয় ০৩ (তিন) টি স্বাক্ষরিত চেকের পাতা ও সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব বিবরণী।
ক্রেডিট সীমা:
একক ঋণ সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা গ্রুপ ঋণের ক্ষেত্রে এক সদস্যের ঋণের সীমা ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা হিসাবে ০৫ জনের সর্বোচ্চ ২৫.০০ (পঁচিশ) লক্ষ টাকা।
জামানতবিহীন ঋণ সর্বোচ্চ ৩.০০ (তিন) লক্ষ টাকা; ৩.০০ (তিন) লক্ষ টাকার উর্ধ্বে হতে ৫.০০ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সহজামানত গ্রহণ করতে হবে; ঋণের পরিমাণ ৫.০০ (পাঁচ) লক্ষ টাকার উর্ধ্বে হলে ঋণের বিপরীতে ঋণ গ্রহীতা/গ্যারান্টরের মালিকানাধীন স্থাবর সম্পত্তি রেজিস্ট্রি মর্টগেজমূলে ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকবে।
ঋণের মেয়াদঃ
প্রকল্প এবং ব্যবসার প্রকৃতি। ধরণ অনুযায়ী সর্বোচ্চ ৫ (পাঁচ) বছর।
সুদের হারঃ
০৪% সরল সুদ হারে।
ঋণের পরিশোধসূচীঃ
পরিশোধসূচী হবে ঋণের ধরণ অনুযায়ী কিস্তিতে পরিশোধযোগ্য।
বিঃ দ্রঃ এ ঋণের কোন সার্ভিস চার্জ নেই।
ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয় ফাইল ১
ডাউনলোড করুন ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয় ফাইল ২
ডাউনলোড করুন